বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২১
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

ইরাকের টাইগ্রিস নদীতে নৌকা ডুবিতে ৭২ কুর্দি নিহত

ডেক্সরিপোর্ট: নওরোজ উৎসব শেষে ফেরার পথে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের টাইগ্রিস নদীতে বৃহস্পতিবার ফেরী ডুবিতে ৭২ জন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। মসুল বাঁধ খুলে দেওয়ার কারণে পানির স্তর বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ জনসাধারণকে আগেই সতর্ক করেছিল। ফেরি চালকেরা এই সতর্কতা আমলে না নেয়ার কারণে এ দূর্ঘটনা ঘটে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নওরোজ উদযাপন শেষে কুর্দি সম্প্রদায়ের লোকজন টাইগ্রিস নদী দিয়ে বাড়ি ফিরছিল।

মসুলের সিভিল ডিফেন্স প্রধান হুসাম খলিল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফেরীটি ডুবে যাওয়ার পর সাতার না জানার কারণে তাদের বেশী মৃত্যু হয়েছে।

 

সূত্র: আল আরাবিয়া