রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী, প্রতিনিধি  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধকরে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা- বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই দিনে চুরান্ত বিজয় লাভ করে যৌথ বাহিনী।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বুকের তাজা রক্ত বিলিয়ে দেয় লাখো দেশপ্রেমিক।স্বাধীনতার জন্য এত রক্ত আর কোন জাতি দেয় নি। লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়ের দিন। গোটা জাতি বিনম্র শ্রদ্ধার সাথে পালন করছে মহান বিজয় দিবস।

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে ফুলবাড়ী উপজেলার শাহ বাজার উচ্চ বিদ্যালয় র‍্যালী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচী পালন করেছে।

সকাল ৯ টায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রোস্তম আলী বকসী।

এরপর বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি র‍্যালী বের হয়ে বিদ্যালয়ের পাশের সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়স্থ শহীদ মিনারে এসে সমবেত হয়। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ কারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্হবক অর্পণ করা হয়।একই সময় অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী সংগঠন শাহ বাজার স্বতন্ত্র ক্লাবের একটি প্রতিনিধি দল শহীদ মিনারে পুস্পস্হবক অর্পণ করেন।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করা হয়।

তারপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও শাহ বাজার স্বতন্ত্র ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক বোস্তামী আলম লায়ন।বিদ্যালয়টির সহকারী শিক্ষক সুজাউদদৌলাহ।

এসময় উপস্হিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন,সহকারী শিক্ষক ইউনুস আলী,খোরশেদ আলম,মাইদুল ইসলাম, নাজমা বেগম,শাহজাহান আলী,জোছনা বেগম, হানিফ উদ্দিন,হাছিনা বেগম,নুরইসলাম মিয়া।

আরো উপস্হিত ছিলেন মোঃ হাসান আলী (অঃপ্রাঃআর্মি),মুক্তিযোদ্ধা নাদের হোসেন,মোঃ ওয়াজ কুরনী স্বর্ণকার,মোঃরফিকুল ইসলাম মন্টু ও শাহ বাজার স্বতন্ত্র ক্লাবের সভাপতি তহিদুল হক পোদ্দার কাস্টম প্রমুখ।