রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যথাযোগ্য মর্যাদায় কালিগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মাসুদ পারভেজ, নিজস্ব প্রতিনিধি  ১৬ ডিসেম্বর ১৯৭১ পৃথিবীর মানচিত্রে এক নতুন দেশের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। এক দুঃসাহসিক বীরের জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে, নীল আকাশে লাল-সবুজের পতাকা উড়িয়ে নিজেদের স্বকীয় আতপরিচয় তুলে ধরে বিশ্বের সামনে। দখলদার পাকিন্তানি হানাদারদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে করে।

এ যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২লাখ ৭০ হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়, আমাদের শ্রেষ্ঠ অর্জন। যা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে সব বাঁধা জয় করে সামনে এগিয়ে যাওয়ার। প্রজন্ম থেকে প্রজন্মের অনন্ত প্রেরণার উৎস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কালিগঞ্জ থানা চত্ত¡রে দিবসের শুভ সূচনা হয়, সকাল ৭ টায় বিজয়স্তম্ভে পূস্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখা, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, আওয়ামী তথ্য-প্রযুক্তিলীগ কালিগঞ্জ উপজেলা শাখা।

পরে সকাল ৯ টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। এসময় উপজেলা মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনছার ভিডিপি, স্কাউটস্, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদে অডটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাঠে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ে সূধী একাদশের মদ্যে প্রীতি ফুটবল খেলা, সন্ধ্যা ৬ টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।