বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে মার্কিন-তুরস্ক সম্পর্ক দোটানায় !

ডেক্সরিপোর্ট: মার্কিন সতর্কতা থাকার পরও তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ক্রয় করছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্ক নতুন করে দোটানায় পড়েছে। তুরস্কের প্রতি মার্কিন চাপ রয়েছে যাতে রাশিয়া থেকে এস-৪০০ ক্রয় না করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তা বলেছেন, মার্কিন তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্ককে হস্তান্তর প্রক্রিয়া জটিল হয়ে উঠছে।ওয়াশিংটন পথ খুঁজছে কীভাবে তুরস্কের সঙ্গে সমস্যার সমাধান করা যায়।তিনি এটিকে একটি কঠিন সমস্যা বলে উল্লেখ করেন।

জেনারেল জোসেফ ডানফোর্ডকে প্রশ্ন করেছিল রয়টার্স। এতে জানতে চাওয়া হয়েছে, পেন্টাগন খুব শিগগিরই তুরস্কে হস্তান্তর করতে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমান বন্ধ করছে কি না?

এ বিষয়ে তিনি বলেন, আমাদের সরকারের নির্বাহী শাখা এবং আমাদের সরকারের আইন শাখা উভয়ই এস-৪০০ এবং আমাদের কাছে থাকা সবচেয়ে উন্নত যুদ্ধবিমান এফ-৩৫ এর উপস্থিতিতে কঠিন সময় পার করছে।

এদিকে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের নিরাপত্তা কর্মকর্তা মেরিন জেনারেল বলেন, এটি একটি কঠিন সমস্যা। আমরা এর উত্তরণে চেষ্টা করছি।