বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৩
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

বিজয় দিবস উপলক্ষে বরিশালে বিএমপি পুলিশের প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উদ্যোগে প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বরিশাল পুলিশ লাইন্সে এ খেলা অনুষ্ঠিত হয়।

হলুদ ও নীল দুই দলের ৮ জন করে মোট ১৬ জন পুলিশ সদস্য এ খেলায় অংশ গ্রহন করেন।হলুদ দলের নের্তৃত্ব দেন বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।নীল দলের নের্তৃত্ব দেন উপ – পুলিশ কমিশনার ( ট্রাফিক) খাইরুল আলম।

এ সময় বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আজকের এ খেলার আয়োজন।

উপ – পুলিশ কমিশনার(ট্রাফিক) খাইরুল আলম বলেন,খেলার মাধ্যমে মানুষের মন ও শড়ীর ভাল থাকে সুস্থ থাকে।তাই পুলিশ সদস্যদের মাঝে খেলার আয়োজন করে বিজয়ের মাসে বিজয়ের আনন্দ উপভোগের ব্যাবস্থা করা হয়েছে।