বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্ধোধন করলেন এডিসি সার্বিক তৌহিদুজ্জামান পাভেল

নিজস্ব প্রতিবেদক  বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এর উদ্ধোধন করেছেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরউদ্দিন আহমদ,বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো:রুহুল আমিন,সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইনস্ট্রাক্টর (অটোমোবাইল) মো: জাকির হোসেন,চীফ ইনস্ট্রাকটর (আর/এসি) মো: হেলালুর রহমান,চীফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) আয়শা চৌধুরী, ইনস্ট্রাক্টর (পদার্থ) মো: খালেকুজ্জামান প্রমুখ।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন,শোকাবহ ১৫ আগস্ট, বুদ্ধিজীবী হত্যা,মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র সন্নিবেশিত করা হয়েছে।