বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলা উদ্বোধন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি  ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়েছে।কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

মেলা উদযাপন কমিটির সভাপতি সম্বিলিত মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসর আলী, সম্বিলিত মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর,সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল প্রমুখ।

১৫ দিন ব্যাপী মেলায় প্রায় ৬০টি দোকান বসেছে। এর মধ্যে বিভিন্ন রকমের কসমেটিকস, কাপড়, জুতা, দেশি-বিদেশী শাড়ি, খেলনা, জ্যাকেট, হাড়ি-পাতিল, বে-জার এর দোকান রয়েছে। এছাড়াও ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড ও জেলা এবং জেলার বাহিরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানমালা রয়েছে।