রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে বিএমপির ট্রাফিক কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক কার্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা এলাকায় ট্রাফিক কার্যালয় পরিদর্শন করেন।

বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ট্রাফিক কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ – পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকারিয়া রহমান,সহকারী কমিশনার (ট্রাফিক) এ এফ এম ফায়েজুর রহমান প্রমুখ।

পরে তিনি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম গ্রহন করেন এবং পুলিশ সদস্যদেরকে অস্রচালনার সঠিক পদ্ধতি শিখিয়ে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, ইউনিফর্ম,এ্যারেস্ট ও অস্রচালনা এই তিনটি মৌলিক গুন একজন পুলিশ সদস্যর অবশ্যই থাকতে হবে।সঠিক ভাবে ইউনিফর্ম পরিধান করা,আসামী গ্রেফতার করার যোগ্যতা এবং সঠিক ভাবে অস্রচালনা করতে পারলে পুলিশ সদস্যরা নিজেদেরকে বিকশিত করে সমাজের অপরাধ দমন সহ নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে।