রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপি জাতীয় নজরুল সম্মেলন

ভোলা প্রতিনিধি  ভোলায় ৩ দিনের জাতীয় নজরুল সম্মেলন শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর শনিবার থেকে। সম্মেলন চলবে সোমবার ২৩ ডিসেম্বর পর্যন্ত। নজরুলের অসা¤প্রদায়িক চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুল প্রচলিত গানের সুুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সম্মেলন আয়োজন করা হয়েছে। ২১ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক সচিব এম মোকাম্মেল হক।

তিনি আরও বলেন, জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে ঢাকা থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোজাহিদুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

৩ দিনের এ কর্মস‚চিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত,নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।