শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড

ডেক্সরিপোর্ট: আজানের ধ্বনিতে আজ মুখরিত হয়েছে নিউজিল্যান্ড। এছাড়া এক শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পর আজ শুক্রবার দেশটিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে।

দেশজুড়ে যখন আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানসহ আহত ব্যক্তিরা মসজিদের বিপরীত পাশের পার্কে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। গত সপ্তাহে এ পার্ক থেকেই মসজিদের হত্যাকাণ্ড শুরু হয়েছে।

সাদা টুপি পরিহিত এক মুয়াজ্জিন দুপুর দেড়টায় আল্লাহু আকবার ধ্বনি তুলে আজান দেন। তখন কয়েক হাজার লোক ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে ২ মিনিট নীরবতা পালন করেন।

এদিকে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ইমাম জামাল ফাওদা বলেছেন, দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনা একদিনে ঘটেনি। কিছু রাজনৈতিক নেতা, সংবাদমাধ্যম এবং অন্যদের মুসলিমবিদ্বেষী প্রচারের ফল হচ্ছে এই হত্যাকাণ্ড।-খবর গার্ডিয়ানের

শুক্রবার জুমার নামাজের খুতবায় তিনি বলেন, গত সপ্তাহের এই হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সন্ত্রাসবাদের কোনো রঙ নেই, বর্ণ নেই ও ধর্ম নেই।

তিনি বলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদ ও উগ্রবাদ বিশ্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই যার অবসান হওয়া উচিত।

‘ইসলাম বিদ্বেষের কারণেই এ হত্যাকাণ্ড। নিউজিল্যান্ডের বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘৃণা প্রচার ও ভয়ের রাজনীতি পরিহার করুন।

ক্রাইস্টচার্চে হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেছে। আজ শুক্রবার আল নুর মসজিদটি মেরামতের পর প্রথম জুমার নামাজ আদায় হয়েছে। এতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন।