রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রামে দলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামে দলিত স¤প্রদায়ের মাঝে ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন স্কুলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে দলিত স¤প্রদায়ের যারা মূলত নরসুন্দর, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন ৫০০ জনের ভেতর কম্বল বিতরণ করা হয় পুলিশ লাইনে।

ঢাকা কলেজ ৯৬ ব্যাচ এর সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), প্রকৌশলী মোক্তাফি মাহমুদ শাহ. আবু জাহিদ সরকার, ঢাকা ব্যাংকের সোহেব আহমেদ পলাশ, অস্ট্রেলিয়া প্রবাসী নাজমুল হক লেমন, বিভিন্ন সাংবাদিক সহ প্রমুখ।

কুড়িগ্রাম পৌরসভায় হরিজন, বাঁশফোর, রবিদাস, নরসুন্দরসহ বিভিন্ন স¤প্রদায়ের ৫০০ জন হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।