শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৭.৫ শতাংশ

ডেক্সরিপোর্ট  জেএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিকে ফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ১৩ হাজার ৯৮৫ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৪৬ জন। পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৫২১ ও ছাত্রী ৬০ হাজার ৯৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে বরগুনা জেলা।

প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ এর হারে এগিয়ে।

গত বছর বোর্ডে পাসের হার এ বছরের সঙ্গে এক থাকলেও গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।