রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পা দিয়ে লিখে জেএসসিতে জিপিএ-৫ পেল ফুলবাড়ীর মানিক

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  জন্ম থেকেই দুই হাত নেই। পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের জেএসসি পরীক্ষার্থী মানিক রহমান। মানিক ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ময়নার ছেলে। সে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

৩১ ডিসেম্বর জেএসসির প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে ৩২ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে মানিকের নাম দেখে অভিভূত হন তার বাবা, মা ও শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও হার মানেনি মানিক। ৮ম শ্রেণির ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ছিলো ৭। জেএসসিতেও জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রাখলো মানিক। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন জানান, মানিক রহমান পা দিয়ে লিখলেও লেখাগুলো ঝকঝকে, স্বাভাবিক হাতের লেখার মতোই। তার লেখা দেখে আমরা চমকে গেছি।

মানিকের বাবা মিজানুর রহমান ময়না বলেন, আমার ছেলে জেএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আমরা গর্বিত। মানিক ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। আশা করি অষ্টম শ্রেণিতেও বৃত্তি পাবে সে।

মানিকের মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম বলেন, জন্ম থেকেই মানিকের দুই হাত নেই। ডান পায়ের চেয়ে বাম পা ছোট। ঠোঁট ও তালু কাটা ছিলো। পরে অপারেশন করে ঠোঁট ও তালু স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী হলেও নিজেকে স্বাভাবিক মনে করে মানিক। দুই হাত না থাকলে পা দিয়েই প্রায় সব কিছু করতে পারে সে।

মানিক বলেন, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। আমি সেটা দিয়েই শিখছি। স্বপ্ন পূরণে এগিয়ে যেতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।