রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার বাবুগঞ্জে দুইশত পিচ ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মোহনগঞ্জ-সাতমাইল সড়কের শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মাদক সম্রাজ্ঞাঙ্গীর ব্যাগ তল্লাশী করে ওই ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী হলেন উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম বকশিচর গ্রামের ৫নং ওয়ার্ডের আব্দুল হাকিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার(২৩)। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মোহনগঞ্জ-সাতমাইল সড়কের শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তায় অটোবাইক গতিরোধ করে ওই মাদক সম্রাজ্ঞীর সাথে থাকা ব্যাগ তল্লাশি চালালে ব্যাগের মধ্যে রাখা দুইশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী মাঝে মধ্যেই চোরাই পথে ইয়াবা নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।