শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৪২
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পুরনো বছরের সব নথির কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  শত ব্যস্ততার মাঝেও পুরনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেয়া বাকি ছিল, তার সবগুলো তিনি শেষ করেছেন।-খবর বাসস

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন,২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তার সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।

‘টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও পুরনো কাজ জমিয়ে রাখেন না’ উল্লেখ করে খোকন বলেন,প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তার কাছে।

তিনি বলেন,প্রধানমন্ত্রী গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরনো বছরের সব কাজ শেষ করেছেন।