রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরগুনায় রিফাত হত্যা মামলায় ১০আসামির বিরুদ্ধে চার্জ গঠন

ডেক্সরিপোর্ট  বহুল আলোচিত বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আজ চার্জ গঠন করছে আদালত।

বরগুনা জেলা ও দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালতে আজ বুধবার অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ৮ জানুয়ারি মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে।

গত ২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

এছাড়া এই মামলায় শিশু অপরাধী হিসেবে চার্জশিটভূক্তরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

মামলার আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন,এ মামলার প্রাপ্তবয়স্ক আসামী মুছা বন্ড এখনো গ্রেফতার হয়নি। কিশোর আসামি প্রিন্স মোল্লা হাইকোর্টের নির্দেশে জামিনে আছে। এছাড়াও নিহত রিফাতের স্ত্রী ও আসামি আয়শা সিদ্দিকা মিন্নিও হাইকোর্টের নির্দেশে জামিনে আছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিনই রিফাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাসস