বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩২
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালকে ডিজিটালাইজড করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে : সাদিক আবদুল্লাহ

ডেক্সরিপোর্ট  বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সারাদেশের মতো বরিশালকে ডিজিটালাইজড করার কাজ চলছে এ জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সিটি করপোরেশনের একাধিক কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বাণিজ্য প্রসারের জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে নগরের আছমত আলী খান ইনস্টিটিউশন প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বরিশাল-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
.
বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার চেয়ারম্যান শাহ বোরহার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহবুদ্দিন খান, জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, আছমত আলী খান ইনস্টিটিউশনের সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এবং ওয়ালটন ল্যাপটপ) শরিফ আব্দুল্লাহ।

মেলায় পাঁচটি প্যাভিলিয়ন ও ৬৬টি স্টলে কম্পিউটার ও বিভিন্ন এক্সেসরিজ, সিসিটিভি ক্যামেরাসহ নানা সামগ্রী পরিদর্শন ও বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে।’