বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৬
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়।

র‌্যালি শেষে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির আজিজার রহমান (মাস্টার) আহবায়ক বড়ভিটা ইউনিয়ন, মজিবর রহমান আহবায়ক ইউপি সদস্য, হারুন অর রশিদ আহবায়ক সদস্য, মইনুল খন্দকার, সফিয়ার রহমান (রব্বনী), সাহানুর রহমান, মোস্তাক আহম্মেদ, বাবুল শেখ, মাহাফুজার রহমান শেখ, মতিয়ার রহমান (মানিক), আলী আহাম্মেদ (লেবু) আল-মামুন খান, মাসুদ রানা, বেলাল হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি রতি কান্ত রায় প্রমুখ।

আলোচনা সভাপূর্বে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সদস্য হারুন অর রশিদ।