ডেক্সরিপোর্ট বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম।
বুধবার বিকেল ৩টায় বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ(বাকেরগঞ্জ সার্কেল)এর সঞ্চালনায় ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.আই.জি. মোঃ শফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুুুুুুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক(ডিএসবি) বরিশাল, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমন্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল জেলা আবাসের নির্বাহী পরিচালক রহিমা আফরোজ কাজল, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, ওসি(তদন্ত) আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান মিলন, উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
উল্লেখ্য অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি নিজ হাতে একশত অসহায় ও দুঃস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।