বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজাপুরে বৃদ্ধ দম্পত্তিকে আর্থিক সাহায্য প্রদান করলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ

ইমাম বিমান, ঝালকাঠি  বছরের প্রথম দিনে ঝালকাঠি জেলার রাজাপুরে এক অসহায় বৃদ্ধ দম্পত্তিকে আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে মানব সেবায় নতুন বছর ২০২০ এর যাত্রা শুরু করলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক( মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল আসানাত আবদুল্লাহ এমপি।

গত বছর বিজয়ের মাসে ( ডিসেম্বর ২০১৯) বিভিন্ন গণমাধ্যমে ”রাজাপুরে জরাজীর্ণ বসতঘরে বৃদ্ধ-বৃদ্ধার মানবেতর বসবাস”, ”ঝালকাঠির রাজাপুরে জরাজীর্ণ বসতঘরে বৃদ্ধ দম্পত্তির মানবেতর জীবন” শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ( মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য তথা বাংলাদেশ আওয়ামীলীগের প্রবীন ও বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বুধবার (১ জানুয়ারী) ব্যক্তিগত ভাবে রাজাপুরের অসহায় বৃদ্ধ দম্পত্তিকে দুই বান টিন, দুই বোস্তা চাল, চারটি কম্বল সহ নগদ ৬হাজার টাকা সহায়তা প্রদান করেন।

বুধবার (১জানুয়ারি) দুপুরে বৃদ্ধ আমির হোসেনের নিজ বাড়িতে আবুল হাসনাত অাবদুল্লাহ এমপি’র পক্ষ থেকে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মোল্লা, গৌরনদী পৌর যুবলীগ এর সাধারন সম্পাদক মোঃ আল- আমিন হাওলাদার এসে বৃদ্ধ আমির হোসেনের হাতে দুই বান টিন, দুই বোস্তা চাল, চারটি কম্বল সহ নগদ ৬হাজার টাকা তুলে দেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন, স্থানীয় সাংবাদিক এমরান হোসেন আদনান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয় বৃদ্ধ আমির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি বৃদ্ধ অসহায় কিছুদিন আগে রাজাপুরের মুরাদ নামের এক সাংবাদিক এসে আমার সাথে কথা বলে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করে। তাই আজ বরিশাল থেকে কয়েকজন লোক এসে আমাকে সাহায্য করে গেছে তারা বলেছে বরিশালের এমপি হাসানাত স্যার সাহায্য পাঠিয়েছেন। আমি আজ আসর নামাজ পড়ে হাসনাত স্যারের জন্য দোয়া করেছি। আল্লাহ তাকে ভালো রাখবেন। আমি নামাজ পড়ে সব সময় দোয়া করবো।