বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

টনি খান ও টেকোগনাইজ সলিউসনশ’র মধ্যে চুক্তি স্বাক্ষর

মিজানুর রহমান  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও বাংলাদেশ শেফ ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি টনি খান ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টেকোগনাইজ সলিউসনশ লিমিটেডের মধ্যে আইটি সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বেকারস এন্ড রোস্টার্স রেস্তরাঁতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় চুক্তি স্বাক্ষরে অংশ নেন টনি খান , টেকগনাইজ সলিউশনস লিমিটেডের এমডি মোস্তাফিজুর রহমান খান রিমাজ , ডিরেক্টর অফ অপারেশন আসসাফাত সুহৃদ, ডিরেক্টর অফ ফাইন্যান্স শিবলী নোমানী।

টনি খান বলেন , বর্তমানে পুরো বিশ্ব টেকনোলজিকে কেন্দ্র করে এগোচ্ছে। এটি হোটেল ইন্ডাস্ট্রির জন্য সঠিক সময় টেকনলোজি নির্ভর হওয়া। সিকিউরিটিতে সীমাবদ্ধ না থেকে রান্নাঘর থেকে বর্জ্য ব্যবস্থাপনা সব ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার নিশ্চিত করতে পারলে শুধুমাত্র খরচই কমবে না সেবার মান বৃদ্ধিপাবে ও সহজ হবে। একারণেই টেকোগনাইজ সলিউসনশ লিমিটেড ও আমরা একসাথে কাজ শুরু করছি।

টেকোগনাইজ সলিউসনশ লিমিটেডের ডিরেক্টর অফ অপারেশন আসসাফফাত সুহৃদ জানান, বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় অর্থনীতিতে ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তারই ধারাবাহিকতায় টেকোগনাইজ সলিউসনশ লিমিটেড ডিজিটাল ট্যুরিজম নিয়ে কাজ করে যাচ্ছে। যা আমাদের দেশের ট্যুরিজমকে আন্তর্জাতিক মানের ডিজিটাল সুবিধা গুলার সাথে তালমিলিয়ে নতুনমাত্রা যোগ করছে। এই কার্যক্রমেরই অংশ হিসাবে দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খানের সাথে আমাদের এই চুক্তি স্বাক্ষর যার মাধ্যমে টনি খানের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা কে দেশের হোটেল ও রেস্টুরেন্টগুলোকে ডিজিটাল সুবিধার আওতায় এনে তাদের সেবা ও কার্যক্রম গুলোকে আরও সহজ ও আন্তর্জাতিক মানের করা। এই চুক্তি স্বাক্ষর এর মাধ্যমে আমি মনে করি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমে আমরা সহায়ক হিসাবে কাজ করতে পারবো।