নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার সাহাবুদ্দিন খান বলেছেন,একবার কেউ মাদকাসক্ত হলে তার সারা জীবনের ক্যারিয়ার নস্ট হয়ে যায়। অভিভাবকদের খেয়াল রাখতে হবে ছেলে বা মেয়ে যেন মাদকাসক্ত হয়ে তার জীবন ধ্বংস না করে।আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে , কি খাচ্ছে,কোথায় আছে সবকিছু খেয়াল রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন । অপরাধ দমনে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু কঠোর হবো, কোন প্রকার ছাড় দেয়া হবে না
বৃহস্পতিবার ২ জানুয়ারী বেলা ১১টায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার ও কাউনিয়া জোন) বিএমপি মোঃ আব্দুল হালিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিএমপি কমিশনার বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমাজ থেকে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে পুলিশ জনতা এক হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে”। মাদক সম্পর্কে সচেতন করতে বিএমপির পুলিশের পক্ষ থেকে সচেতনতামুলক স্কুল ভিত্তিক কর্মসূচী নেয়া হয়েছে।নগরীর প্রত্যক স্কুলে প্রতি তিন মাসে একবার সচেতনতামুলক মতবিনিময় সভা করা হচ্ছে,এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন করা হচ্ছে।জাতির ভবিষ্যত জীবনকে কল্যাণকর করে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে দুর্গ গড়ে তুলতে হবে।এ জন্য আমাদের সকলকে এগিয়ে আসহে হবে।