বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১৪
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম  সোনার বাংলায় মুজিব নর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে এই স্লোগান নিয়ে আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) আমতলার মোড়ে গিয়ে শেষ হয়। পরে শিশু পরিবার বালিকা (উত্তর) এর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক অতিরিক্ত দায়িত্ব বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল শাহপার পারভীন, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, কাউন্সিলর ১৩ নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল মেহেদী পারভেজ আবিদ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ শিশু পরিবারের শিশুদের পিইসি ও জেএসসিতে ভালো ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়।

এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে বিকেল ৪ টায় শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।