বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে,তখন দেশের উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে,তখন দেশের উন্নয়ন হয়েছে, জনগণ তা বুঝতে পেরেছে।অনেক অত্যাচার, অপপ্রচার হলেও আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারেনি আর পারবেও না।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় শেখ হাসিনা এসব একথা বলেন।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মত দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা ডাকা হয়। সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার প্রথম পর্ব হয়।

এর আগে সূচনা বক্তব্যে আজকে যৌথ সভা প্রধানমন্ত্রী দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে উৎসর্গ করেন।

শেখ হাসিনা বলেন, বহু চড়াই উতরাই অত্যাচার নির্যাতন এমনকি অপপ্রচারের পরও আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি। বরং মানুষের আস্থা নিয়ে টানা তৃতীয়বারের মত ক্ষমতায় এই দল। দলের তৃনমুলের নেতারা সঠিক সিদ্ধান্ত নেয়, জীবনবাজি নিয়ে দলকে ধরে রেখেছে তারা। দল সবচেয়ে শক্তিশালী এখন। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করতে পারে। এই উন্নয়ন অব্যাহত রাখতে দলকে সুসংগঠিত রাখার ওপর জোর দিতে হবে। একটি সরকার উন্নয়ন এগিয়ে নিতে পারে তখন যদি দল সুসংগঠিত থাকে। স্বাধীনতাকে আরো অর্থবহ করা হবে। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষীকির কাউন্ট ডাউন শুরু হবে বলে জানান দলীয় প্রধান শেখ হাসিনা।

পরে সভায় শোক প্রস্তাব তুলে ধরা হয়। দলীয় আলোচনা শেষে মুলতবি ঘোষণা করা হয় সভা। আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে মুলতবি সভা।