রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কম্পাউন্ড থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) কম্পাউন্ড থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনে থাকা খাল থেকে এ কঙ্কাল উদ্ধার করে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, খালটি পরিষ্কারের সময় বেলা একটার দিকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় অর্থাৎ কঙ্কালের অংশবিশেষ ময়লার সঙ্গে ওঠে আসে। এরপর বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।