মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন বিএমপির ডিসি ট্রাফিক খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন,বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম।

পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহের শেষদিন এ পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সূত্রে আরও জানাগেছে, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম জনদুর্ভোগ লাঘবে নানামুখী পদক্ষেপ নিয়েছেন।নগর বাসীর দ্রুত সেবা নিশ্চিত করতে ফেসবুক পেজ চালু করার পাশাপাশি ট্রাফিক কার্যালয়ে আগত দর্শনার্থীদের জন্য অভ্যার্থনা কক্ষ তৈরী সহ সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে নগরীর সর্বস্তরের জনগনের মাঝে গনসচেতনতামুলক পথসভা ও মতবিনিময় সভা করেছেন। ইতিমধ্যেই বিএমপির ট্রাফিক বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগনের সাথে সংযুক্ত থেকে নগরবাসীর আস্থাভাজনে পরিনত হয়েছেন।

এছাড়াও,ট্রাফিক বিভাগে দায়িত্ব গ্রহনের পর থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশী মামলা দিয়ে প্রায় আড়াই কোটি টাকার মত রাজস্ব আদায় করা হয়েছে। কর্মক্ষেত্রে তিনি কাজকে বেশী প্রধান্য দিয়ে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, জনমুখী পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন। বরিশাল নগরীর সড়কগুলোতে যানজট মুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন। গত বছরের শুরু থেকেই নগরীর ব্যস্ততম এলাকা রূপাতলী বাসস্ট্যান্ড, আমতলার মোড়, চৌমাথা বাজার, বাংলা বাজার, নথুল্লাবাদ, সদর রোড, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় খায়রুল আলম মাঠে থেকেই ট্রাফিক পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী।

এ ব্যাপারে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম জানান,কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তার এ পুরস্কার প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরো বাড়িয়ে দিবে। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। এই সফলতা ধরে রাখতে আগামীতে আরো ভালো ভাবে কাজ করে নগরবাসীর কাংক্ষিত সেবা নিশ্চিত করতে নিরলস প্রচেস্টা চালাবো।