রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জেএসসিতে শতভাগ পাশ করেছে তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন (নিন্ম) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

আরিফ হোসেন, তজুমদ্দিন  তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রতিষ্ঠিত তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন (নিন্ম) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবছর জেএসসিতে শতভাগ পাশ করেছে।

বিদ্যালয় সুত্রে জানা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০১৯ সালে এ বিদ্যালয় থেকে ২৮জন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করার মাধ্যমে তজুমদ্দিন উপজেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করে। শিক্ষা প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্কুল সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।

২০১৮ সালে এই বিদ্যালয় থেকে ১৪ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করে। এছাড়াও স্কুলটি ক্রীড়া-সাংস্কৃতিতেও পিছিয়ে নেই। মেয়েদের ফুটবল খেলায় অনুর্ধ-১৪ দলের হয়ে উপজেলা টিমে এই বিদ্যালয়ের নয়জন ভোলা গজনবী মাঠে কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ খ্রিষ্টাব্দে স্কুল পর্যায়ে শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

অপরদিকে গত ১৬ই ডিসেম্বর উপজেলা পর্যায়ে ডিসপ্লে প্রদর্শণীতে তৃতীয় স্থান অর্জন করেন। সার্বিক বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন বালিকা (নিন্ম) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম, নুরনবী বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের একান্ত প্রচেষ্টায় ও শিক্ষাক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সহযোগীতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আশা করি এভাবে প্রচেষ্টা ও সহযোগীতা অব্যাহত থাকলে আগামী দিনেও এই ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।