বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৪৩
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ফ্রেস কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত!

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে সড়ক দূ্র্ঘটনায় ফ্রেস কম্পানির একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) নিহত হয়েছেন। জেলার সদর উপজেলাধীন রামনগর পুলিশ বক্স এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ফ্রেস কোম্পানীর একটি পন্যবাহী টেম্পু উল্টে গিয়ে সবুর খান (৪৫) নামের একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) নিহত হয়েছে। সবুর খান সদর উপজেলার কিফাইত নগর এলাকার মৃত. সৈয়দ আলী খান এর পুত্র।

এ বিষয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্রেস কোম্পানির পন্য বহনকারী একটি টেম্পু উপজেলার কৃর্তিপাশা বাজারে যাওয়ার পথে রামনগর পুলিশ বক্স এলাকার তারুলী নৈকাঠির মোড় ঘুরে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে টেম্পুটি উল্টে যায়। এ সময় টেম্পুর চালক বের হতে পারলেও চালকের পাশে থাকা কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) সবুর খান টেম্পুর নিচে চাপা পরে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা চালক ও এসআর সবুরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুরকে মৃত ঘোষনা করে।

এ বিষয় ঝালকাঠি সদর থানা পুলিশের পক্ষ থেকে জানাযায়, সড়ক দূর্ঘটনায় নিহত সবুরের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।