বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫১
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বরিশালে পাবলিক প্লেসে ধুমপান করায় ১০ জনকে জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশালে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বার্তা২৪.কমকে বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ও এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পাবলিক প্লেস, গাড়ি চালানো অবস্থায় এবং পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি গাড়ি চালনা অবস্থা থেকে শুরু করে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত পণ্যের ব্যবহার ও বিজ্ঞাপন প্রদর্শন করতে সংশ্লিষ্ট সবাইকে নিরুৎসাহিত করা হয়।

দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান যে, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে তামাক নির্মূলের যে ঘোষণার দিয়েছেন তার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।