বৃহস্পতিবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

ভোলায় জাটকা শিকারের অপরাধে ১১ জেলের জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে জাটকা ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে ৪টি বেহুন্দি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মঙ্গলবার(৭জানুয়ারী)চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এ জরিমানা দÐ দেন।

জরিমানাকৃত জেলেরা হলেন, চরফ্যাশনের চরমাদ্রাজ গ্রামের শাহিন (৩৫), আকতার হোসেন (৪০), বোরহানউদ্দিন উপজেলার রিয়াজ (৩০), মোরশেদ (২১), জামাল (৩৫) ও লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ গ্রামের ফারুক মাঝি (৪৫), আজগর (৩৫), শাহজাহান (৫০), মো. হারুন (৩৫),ইব্রাহীম (৪০) ও আলম (২৭)।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার বলেন, মেঘনা নদীর বেতুয়া, সামরাজ, নতুন ¯ব্রীজ এলাকার মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ মৌসুমে জাটকা শিকারের অপরাধে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জেলেদের আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদেও প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তাদের কাছ থেকে জব্দ করা ৪টি বেহুন্দি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।