শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

কালিগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ কালিগঞ্জ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে ৭ জানুয়ারী বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরিম আলী, সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন,

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী, মৌতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাটুল, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় রবিন্দ্রনাথ বাছাড়, উজ্জীবনী স্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়েদ মোমেনুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আল আমিন, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী সরকার প্রমুখ।

১০ জানুয়ারী বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগণনা অনুষ্ঠান ও ১১ জানুয়ারী অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ২ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গবন্ধুর জম্মশত বাষির্কী উপলক্ষ্যে ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান সকলের অংশ গ্রহনে জাকজমকপূর্ন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়। সভায় মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সূধি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।