আরিফ হোসেন, তজুমদ্দিন অনলাইনে শিশুদের ব্যাপক উপস্থিতি সত্তে¡ও, তাদের ডিজিটাল দুনিয়ার বিপদ থেকে সুরক্ষিত রাখতে এবং তাদের নিরাপদ অনলাইন ব্যবহার সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে মনপুরা উজেলায় কিশোর-কিশোরীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ১নং মনপুরা ইউনিয়ন ও ২নং হাজিরহাট ইউনিয়নের কিশোর-কিশেরীদের নিয়ে প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজিরহাট ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি নারী সদস্য ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি মফিজা খাতুন। প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন ভোলা সদর উপজেলা ট্রেনিং ও মনিটরিং অফিসার মোঃ জিয়া উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মনপুরা আইইসিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ ইউনুস সুমন, মনপুরা সদর শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সমাজ কমী মোঃ আরিফ হোসেন।
অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখে এবং তাদের উপকারে আসে এমন নৈতিক মান ও চর্চাসমূহকে এগিয়ে নিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষনে ইন্টারনেটের সঠিক ব্যবহার ও সাইবার নিরাপত্তাবিষয়ক সম্পর্কে আলোচনা করা হয়।