বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৬
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঝালকাঠিতে আশ্রায়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে দিনব্যাপী কর্মশালা

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে আশ্রায়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের অংশগ্রহনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

” আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই স্লোগান নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ৮ জানুয়ারী বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সভা কক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের অংশগ্রহনে দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কর্মশালার সমন্বয়ক প্রকল্প পরিচালক মাহাবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, ক্যাম্প কমান্ডার ইয়াসিন আরাফাত প্রমুখ।

উক্ত কর্মশালায় আশ্রায়ন প্রকল্পের মাটি ভরাট, ব্যারাক নির্মান, উপকার ভোগীদের সমিতি গঠন, ঋণ প্রদান, শিশুদের শিক্ষা প্রদান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের সুপারিশমালা প্রনয়ন করা হয়।