বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

রৌমারী সীমান্তে গরু পাচারকারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৫) কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোর ৫টার দিকে দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোররাতে একদল গরু চোরাকারবারি কাঁটাতারের উপর দিয়ে আরকির মাধ্যমে গরু পারাপার করছিল। এসময় ভারতের কুকুরমারা বিএসএফ তাদের ধাওয়া করলে সাজু মিয়া দা দিয়ে বিএসএফকে আঘাত করে। একপর্যায়ে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক কর্ণেল এবিএম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।