বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক  সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অভিযুক্তদের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মিথুন সাহা সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা, খুলনা, মাদারীপুর সহ সারা দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হাতকড়া পড়াচ্ছে, কাউকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে।

বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের দৃস্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান। একই সাথে খুলানায় ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারী চীনা নাগরিককে বাংলাদেশ থেকে বহিস্কারের দাবী জানান।