শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভৈরবে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে নির্যাতনের অভিযোগ

ডেক্সরিপোর্ট  ভৈরব থানায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন স্বামী সোহান মিয়া (২২) নামের এক প্রবাসী যুবক।

কথায় কথায় স্বামীকে মারধোর, অকথ্য গালাগালি, তালাক দেয়ার হুমকি এনে এই অভিযোগ দায়ের করেন ভৈরব শহরের পঞ্চবটি এলাকার রাশেদ মিয়ার ছেলে সোহান মিয়া।

বুধবার রাত ৯টার দিকে স্বামী সোহান মিয়া বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে বলে জানায়।

অভিযোগে জানা গেছে, সোহানের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম গ্রামে। তার পরিবার দীর্ঘদিন যাবৎ ভৈরবে বাসা নিয়ে বসবাস করছেন। সোহান প্রবাসে থাকেন। গত ৮ মাস আগে সোহান শহরের ঘোড়াকান্দা এলাকার মিজান মিয়ার মেয়ে স্বপ্না বেগমকে পারিবারিকভাবে বিয়ে করার পর সে এখন গর্ভবতী।

বিয়ের পর সোহান জানতে পারেন তার স্ত্রী স্বপ্না বেগম খালাত ভাইয়ের সঙ্গে প্রেম ছিল। এ সব কথা নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয় বলে সোহান জানান।

অভিযোগে উল্লেখ করা হয়, বাসায় তুচ্ছ ঘটনা হলেই স্বপ্না তার শরীরে হাত তুলে মারধোর করে অভিযোগে বলা হয়। প্রায় সময় অকথ্য ভাষা ব্যবহার করে তাকে তালাকের হুমকি দেয়া হয়। এমনকি গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলতে তার ওপর চাপ সৃষ্টি করে।

স্ত্রীকে বকা দিলে সে নারী নির্যাতন মামলার হুমকির দেয়। বিয়ের পরও স্বপ্না তার প্রেমিক খালাত ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ অব্যাহত রাখে তার অভিযোগ।

শারীরিক ও মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে বোন হ্যাপীকে নিয়ে বুধবার রাতে ভৈরব থানায় এসে অভিযোগটি দায়ের করেন।

সোহান বলেন, স্ত্রীর অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ দিলাম। আমার স্ত্রী স্বপ্না বেগম প্রায়ই আমাকে হুমকি দেয় নারী নির্যাতন মামলা করে আমাকে জেলের ভাত খাওয়াবে। তার গর্ভে আমার তিন মাসের সন্তান রয়েছে। স্বপ্নার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, সোহানের অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। থানায়