রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মেয়র সাদিক

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি দুই দিনের সফরে বরিশালে এসেছেন।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বিকেলে বিমানযোগে তিনি বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থণা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোক্তার হোসেন, ট্রাফিকের ডিসি খাইরুল আলম,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।