শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশাল র‌্যাবের অভিযানে ১ মাদক ব্যবসায়ী আটক, অস্ত্র ও মাদক উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর আইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন নলীকে নিজ বাড়ি থেকে আটক করেছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বুধবার মধ্যরাতে চরআইরকান্দি গ্রামের গিয়াস উদ্দিন নলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসত ঘরে তল­াশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুর জেলার বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদি হয়ে কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।