শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ঝালকাঠি মিডিয়া ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে মুক্তমনের সাংবাদিকতার অন্যতম সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ জোহর আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার ০৯ জানুয়ারী বিকেলে ঝালকাঠি মিডিয়া ফোরাম এর পক্ষ থেকে সদস্যদের উপস্থিতিতে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর হাতে ফুলের তোড়া তুলে দেয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছে মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের সদস্যরা। এ সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলী মুক্তমনের সাংবাদিকদের অভিনন্দন জানান।

উল্লেখ্য, মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঝালকাঠি মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এ সময় ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৌশিক বড়াল, সদস্য মোঃ ইমাম হোসেন , সদস্য মোঃ সৈয়দ রুবেল উপস্থিত ছিলেন।