রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

তজুমদ্দিন প্রতিনিধি  জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপজেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রুহুল আমিন, সহস্বাস্থ্য পরিদর্শক মোঃ জাহিদ হোসেন, মোঃ নুরনবী, ফজলুল হক, রাবেয়া বেগম, স্বপ্না, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪ টায় পর্যন্ত এক বছরের কম বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের ও পাঁচ বছরের কম বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।