শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

তজুমদ্দিনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি  উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে ২দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্টল পর্যায়ে প্রকল্প প্রদর্শণীতে স্কুল পর্যায়ে প্রথম হয়েছে চাঁদপুর সরকারী উচ্চবিদ্যালয়, দ্বিতীয় ফজিলতুননেছা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়। স্টল পর্যায়ে প্রকল্প প্রদর্শণীতে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ, দ্বিতীয় তজুমদ্দিন সরকারী কলেজ ও তৃতীয় হয়েছে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, তজুমদ্দিন সরকারী কলেজের সহকারী অধ্যাপক প্রতাপ চন্দ্র দাস, প্রভাষক নিরুপম চন্দ্র দত্ত, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ শরীফ প্রমুখ।