রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মুজিববর্ষ উপলক্ষে বরিশালে ক্ষনগননার ডিজিটাল ডিভাইসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ২০২০ মুজিববর্ষ উপলক্ষে বরিশালে ক্ষনগননার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইসের উদ্বোধন করেন।

এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম,ডিসি(ট্রাফিক) খাইরুল আলম,মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষনগননার জন্য নগরীর সিটি করপোরেশন মোড় সংলগ্ন জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় ডিজিটাল ডিভাইস স্থাপন করা হয়।

পরে নগর আওয়ামীলীগ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমন্ত্রিত অতিথি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অপর্ণ করেন।

এর আগে দুপুর আড়াইটায় নগর ভবন চত্ত্বরে জমায়েত হন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরসহ নগরবাসী। বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিববর্ষ ক্ষনগননা উপলক্ষ্যে ঢাকার অনুষ্ঠান একটি বড় ডিজিটাল পর্দার মাধ্যমে এখানে সরাসরি স¤প্রচার করা হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লেজার শো এবং সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আঁতশবাজী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়। এতে উৎসবের নগরীতে পরিনত হয়েছে বরিশাল।