রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৩৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গাঁজা সেবনরত অবস্থায় পাবনায় ২ সহযোগিসহ আগুনপীর গ্রেফতার

ডেক্সরিপোর্ট  পাবনা জেলার চাটমোহরে ভণ্ড পীরের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় দুই সহযোগিসহ আগুনপীর নামধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে ওই পীরের আস্তানায় অভিযান চালায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বাঘলবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে আগুনপীর নামধারী আ. ছাত্তার (৭০), বহিরগাতি গ্রামের দিরাজ উদ্দিনের ছেলে আ. রশিদ (৪০) ও স্থল গ্রামের ফজর আলীর ছেলে মুস্তাফিজুর রহমান (৩৫)।

জানা গেছে, আ. ছাত্তার নিজ বাড়ির পাশে আস্তানা তৈরি করে নিজেকে আগুনপীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার আস্তায় দিনরাত চলতো গাঁজা সেবন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এসএম মইনুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়।

ইন্সপেক্টর মইনুদ্দীন জানান, আ. ছাত্তার নিজেকে আগুনপীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। তার কাজই ছিলো গাঁজার আসর বসিয়ে মানুষকে মাদকে আসক্ত করানো। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।