সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৪৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টার দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালক অধ্যাপক গোলাম মোস্তাফা এ কথা জানিয়েছেন।

এর আগে গত ২৯ আগস্ট একই হাসপাতালে লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখান প্রধানমন্ত্রী।

গোলাম মোস্তাফা বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত চক্ষু পরীক্ষার অংশ হিসেবে আজ নিজে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. অধ্যাপক মোদাচ্ছির আলী ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও তিনিসহ তিন চিকিৎসক প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন এবিএম আব্দুল্লাহ।