সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ডেক্সরিপোর্ট  বরিশাল সিটি কর্পোরেশন সহ বরিশাল জেলায় ৩ লাখ ৬০ হাজার ২৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর কালিবাড়ী রোড মা ও শিশু কল্যান কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উল্লেখ্য বরিশাল জেলায় আজ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ০৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ১০৫ জন শিশুকে নীল রঙের ১ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৭ হাজার ৫৩৩ জন শিশুকে লাল রঙের ২ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ২৫০ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে ৪ হাজার ১০০ জন কর্মী কাজ করছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাহিদ হোসেন জানান, বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০ টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ৬১০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১ শত জন শিশুকে নীল রঙের ১ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। একই সাথে ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ৫১০ শিশুকে লাল রঙের ২ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে।

এ দিন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি ২৩ টি প্রতিষ্ঠানের ৫ শত জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছে