সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঝালকাঠি নাগরিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত, মনু সভাপতি ও জাফর সম্পাদক নির্বাচিত

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠি নাগরিক ফোরামের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত। ১১জানুয়ারী শনিবার সকালে শহরের সানাই কমিউনিটি সেন্টারে নাগরিক ফোরাম সভাপতি সামসুল হক মনুর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

অনুষ্ঠানটি জেলা পরিষদ চেয়ারম্যানের উদ্ভোধন শেষে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ঝালকাঠি নাগরিক ফোরামের পূর্বের কার্যক্রম তুলে ধরে এবং নাগরিক সমস্যা সংগঠনের মাধম্য সমধানের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন।

এসএ টিভির জেলা প্রতিনিধি ও আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক শাহার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক জোহর আলী, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অনুষ্ঠানের সভাপতি সামসুল হক মনু, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খান, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, আবু সাঈদ খান, আবু বকর সিকদার, রিয়াজুল ইসলাম বাচ্চু, অমরেশ রায় চৌধুরী, ডা. জহিরুল ইসলাম বাদল, সরওয়ার হোসেন স্বপন, এসএম রেজাউল করিম, পিনু আকতার নদী ও আব্দুল হক বয়াতি প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা ঝালকাঠি নাগরিক ফোরামের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

সম্মেলনে আলোচনা অনুষ্ঠান শেষে নাগরিক ফোরামের উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মো. সামসুল হক মনুকে সভাপতি ও আহমেদ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।