সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

নরসিংদীতে মাদকসহ ভুয়া সংসদ সদস্য গ্রেফতার

ডেক্সরিপোর্ট  নরসিংদীতে প্রাইভেটকারে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ভুয়া সংসদ সদস্য ও গাড়ির চালককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ওই গাড়িতে থাকা ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলার মাধবদী মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব-১১ প্রধান কার্যালয়ে আনা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভুয়া সংসদ সদস্য পরিচয়দানকারী মো. ওয়াসিম মিয়া (৩২)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার টেকানগর এলাকায়। গাড়ির চালক মো. রুহুল আমিনের (৩২) বাড়ি ঠাকুরগাঁওয়ের জাহান পাড়া এলাকায়।

শনিবার দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, সংবাদ পেয়ে পেয়ে গাড়িসহ তাদের আটক করা হয়। এসময় তারা গাড়ি তল্লাশিতে বাধা দিয়ে মাদক ব্যবসায়ী ওয়াসিম নিজেকে একটি নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য ও রুহুল আমিন নিজেকে সংসদ সদস্যের চালক হিসেবে পরিচয় দেয়।

র‌্যাব আরও জানায়, তারা জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে দীর্ঘদিন ধরে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।