শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে শিশু একাডেমী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি  বাংলাদেশ শিশু একাডেমী ,ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১২ জানুয়ারি) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে শিশুদের অধিকার সুরক্ষা এবং শারীরিক মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ে শিশু পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শিশু পুরস্কার প্রতিযোগিতায় ত্রিশটি ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে বিজয়ী হন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।