মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকচাপায় রেজাউল ইসলাম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার সড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

নিহত রেজাউল ইসলাম ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর ছেলে। সে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রেজাউল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে স্থানীরা রেজাউলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার খবরে স্থানীয় জনতা ট্রাকটির গতিরোধ করে চালককে আটক করে পুলিশে দেয়।

ভুরুঙ্গামারী থানার ওসি ইতিয়াজ কবির জানান, ট্রাক ও ট্রাক চালক শাহজাহান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।