রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালে পল্টুন ডুবে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক নদীতে

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মুলাদীর মীরগঞ্জ ফেরিঘাটের পল্টুন ডুবে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে হিজলা, মুলাদী, কজিরহাটসহ ৩টি উপজেলার সঙ্গে বরিশালের গাড়ি চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার সকাল ৮টায় বরিশাল থেকে পল্লী বিদ্যুতের খুঁটি নিয়ে ফেরি পার হয়ে মুলাদী আসার পথে মুলাদী প্রান্তে ফেরি থেকে উপরে ওঠার সময় হঠাৎ ট্রাক থেমে যায়। এ সময় ট্রাকভর্তি খুঁটির চাপে পল্টুন ডুবে ট্রাক নদীতে পড়ে যায়।

সকাল ১০টায় সড়ক ও জনপদ বিভাগের সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, পল্টুন উদ্ধারকারী ক্রেন বানারীপাড়া উপজেলায় অবস্থান করছে। ক্রেন এসে পৌঁছলে পল্টুন উদ্ধার করে ফেরিঘাটের গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

তবে বিকাল ৫টায় বানারীপাড়া থেকে ক্রেন মীরগঞ্জ ফেরিঘাটে এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।